ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আনুষ্ঠানিকভাবে শ্রীপুরের সাব-রেজিস্টারের বিদায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের সাব- রেজিস্টার নাজির আহমেদ রিপনকে সংবর্ধনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছে দলিল লিখক, স্ট্যাম্প ভেন্ডার, নকল নবিশ ও কর্মকর্তা কর্মচারীগন।

নাজির আহমেদ রিপন প্রায় দুই বছর দুই মাস শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। কর্মস্থল শ্রীপুর থেকে তিনি সম্প্রতি রাজশাহী সদর সাব রেজিস্ট্রি অফিসে বদলি হয়েছেন।

আজ ১৩ জুন রোববার দুপুরে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শাহজাহান মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উসমান গণী খোকার সঞ্চালনায় বক্তব্য রাখেন,

শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ প্রধান, শ্রমিকলীগ নেতা আরজু সরকার, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াশিম, সমিতির উপদেষ্টা সদস্য হাফিজ উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আছমত মোড়ল, যুগ্ম সম্পাদক ইব্রাহিম, মোবারক হোসেন মজনু, নকল নবিশ জাহাঙ্গীর আলম, নাসিম মোড়ল প্রমূখ।

এসময় সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, দলিল লিখক, স্ট্যাম্প ভেন্ডার, নকল নবিশ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *