ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আত্রাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে স¤্রাট হোসেন (২০) নামের এক যুবক মারা গেছে । সে উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কাজি আনোয়ার হোসেন লিটনের ছেলে।

জানা যায়, স¤্রাট গত বুধবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাচ্ছিল। রাত প্রায় দেড় টার দিকে বিষধর সাপ তার পায়ে দংশন করে। এ সময় সে সাপের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *