ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আত্রাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের নিকট সরকারী বাড়ি হস্তান্তর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর আত্রাইয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ১০ জন ভূমিহীন ও গৃহহীনদের নিকট সরকারী বাড়ি হস্তান্তর হয়েছে। গতকাল রোববার ভিডিও কনফানেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপি ২য় পর্যায়ের এসব বাড়ি উদ্বোধনের পর মালিকদের নিকট বাড়ির চাবি ও জমির দলিলপত্র হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ইউএনও ইকতেখারুল ইসলাম উপজেলার রসুলপুর গ্রামে নবনির্মিত আশ্রয়ন প্রকল্পের বাড়িতে গিয়ে এসব বাড়ির উদ্বোধন করেন এবং সেখানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *