ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আত্রাইয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর আত্রাইয়ে কাঁঠাল গাছ থেকে পড়ে গোলাম মোস্তফা (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মৃত শাবু সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গতকাল বেলা ৩ টার দিকে ছাগলের খাদ্যের জন্য পাতা কাটতে নিজ বাড়ি সংলগ্ন একটি কাঁঠাল গাছে উঠেন। অসাবধানতা বসত ওই গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে আমরা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *