ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আজ দেশে করোনা ভ্যাকসিন নিয়েছেন ৪১ হাজার ৩২২ জন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আজ দেশে করোনা শনাক্তের ৩৯৪তম দিন সোমবারে ভ্যাকসিন নিয়েছেন ৪১ হাজার ৩২২ জন। সারাদেশে ভ্যাকসিনের জন্য আজ পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ৭০ লাখ (৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮) জন। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৬৯৮ জন। আর মহিলা রয়েছেন ১৭ হাজার ৬২৪ জন।

এ নিয়ে আজ পর্যন্ত সারাদেশে করোনা ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন। তার মধ্যে পুরুষ ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন ও নারী ২১ লাখ ৩ হাজার ৭৯৩ জন।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়: ঢাকা বিভাগে ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন ভ্যাকসিন নিয়েছেন, ময়মনসিংহ বিভাগে ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ৭৫ হাজার ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩৫ হাজার ৯৭৩ জন, রংপুর বিভাগে ৫ লাখ ৬৮ হাজার ৮২১ জন, খুলনা বিভাগে ৭ লাখ ৪ হাজার ২৭০ জন, বরিশাল বিভাগে ২ লাখ ৪০ হাজার ৩৭২ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৮৮ হাজার ২১০ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের ৪৯তম দিনে মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণভ্যাকসিন দেয়া শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *