ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আজ পটুয়াখালী উপজেলাধীন-১৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আজ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী জেলার দশমিনা, বাউফল, গলাচিপা ও দুমকি উপজেলাধীন-১৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম চারটি উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং সম্মানিত ভোটারদের সাথে কথা বলেন।  একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও  নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ করেন।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার, পটুয়াখালী; উপজেলা নির্বাচন অফিসার বৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সকল ভোটারগণ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *