ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আজও ৩ হাজার ৫২৩ জনের মানুষের প্রাণহানি ভারতে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে একদিনে আরও সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে দেশটিতে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিাবর আনন্দবাজার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চারদিন ধরেই দেশটিতে মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। বিশ্বে এই প্রথম দেশটিতে এত সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন।

দৈনিক আক্রান্তের হিসাবে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত।

এছাড়া দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৫৬ লাখ ৭৩ হাজার তিন জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩২ লাখ ৭২ হাজার ২৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *