ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আগামীকাল রবিবার খুলছে ব্যাংক-বিমা ও শেয়ার বাজার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আগামীকাল রবিবার (১৬ মে) খুলছে ব্যাংক-বিমা ও শেয়ার বাজার। তবে আগের মতো অন্যান্য অফিস বন্ধই থাকবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার শেষ কর্মদিবস অফিস হয়ে বৃহস্পতিবার থেকে তিনদিনের ঈদের ছুটি শুরু হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধে রবিবার থেকে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন।

এর পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর দেশের শেয়ার বাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *