ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
অর্থমন্ত্রীর জামাতা দিলশাদ হোসেন মারা গেছেন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন লন্ডনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

রোববার রাতে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মৃত মো. দিলশাদ হোসেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভা‌গনে ও সাঈদ খোকনের ফুপাতো ভাই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার লন্ড‌নে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার মো. দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন পালন করে দিলশাদ হোসেনের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা গ্রহণ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


নিউজ সোর্সঃ অর্থমন্ত্রীর জামাতা দিলশাদ হোসেন মারা গেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *