ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
অভয়নগরে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সোম মল্লিক যশোর জেলা প্রতিনিধি: জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে৷ উপজেলার প্রেমবাগ গ্রামের আলাউদ্দিনের রাইস মিলের সামনে থেকে তাকে আটক করা হয়৷

বুধবার (৭ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের আলাউদ্দিন রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মাদক কারবারি সাগর হোসেনকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক আইনে মামলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *