ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
অভয়নগরে মাদক কারবারিতে বাধা দেয়ায় পিতাকে পিটিয়ে আহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সোম মল্লিক, অভয়নগর প্রতিনিধি: মাদক কেনা বেচায় বাধা দেওয়ায় পিতাকে পিটিয়ে আহত করেছে মাদক কারবারি ছেলে সাইফুল ইসলাম ফুয়াদ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে। এ ঘটনায় পিতা মো: ইসমাইল হোসেন থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, নওয়াপাড়া গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো সাইফুল ইসলাম (৪৫) একজন মাদক ব্যবসায়ী। তাদের মাদক কারবারিতে বাধা দেয়ায় প্রায় পিতাকে পিটিয়ে আহত করে।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন কার্যকর ব্যবস্থা না নেয়ায় গতকাল শনিবার দুপুরে পুনরায় পিতাকে পিটিয়ে আহত করেছে ওই মাদক ব্যবসায়ী ছেলে। ইতোপূর্বে ওই মাদক ব্যবসায়ী ছেলের মাদকসহ ধরিয়ে দেয়ার কারনে পিতা ইসমাইলকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় বলে তিনি জানান।

এ ঘটনায় পিতা মো: ইসমাইল হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে অভয়নগর থানার তদন্ত কর্মকর্তা মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *