ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
অনিয়মের কারনে ফেনী রেলস্টেশনের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন সাংসদ নিজাম হাজারী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনী রেলওয়ে স্টেশানের প্লাটফর্ম পুননির্মাণ কাজে অনিয়ম থাকায় কাজ বন্ধ করে দিলেন নিজাম উদ্দিন হাজারী এমপি।

শুক্রবার(২৫ জুন) ফেনী রেলওয়ে স্টেশানের প্লাটফর্ম উঁচু ও পুননির্মাণ কাজ পরিদর্শন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

সাংসদ সরেজমিনে গিয়ে দেখতে পান সেখানে ঠিকাদার বা দায়িত্বরত কোন ইঞ্জিনিয়ার নেই। লেবার ও মেস্তরীগন নিম্মমানের ময়লাযুক্ত মরা পাথর ও নিম্নমানের রড দিয়ে  ঢালাই কাজ করছেন।

এসময় তিনি নিম্নমানের ময়লাযুক্ত মরা পাথর ও নিম্নমানের রড দিয়ে কাজ করার কারনে তাৎক্ষনিক কাজ বন্ধ করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *