ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুমকি দিয়েছে রত্না, পুলিশে অভিযোগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এবার রত্না চট্টোপাধ্যায় বিরুদ্ধে লালবাজারের দ্বারস্থ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করলেন। অভিযোগ পত্রে তিনি লেখেন, রত্না চট্টোপাধ্যায় তাঁকে হুমকি দিচ্ছেন। প্রাণসংশয়ে ভুগছেন তিনি। তাই পুলিশি নিরাপত্তার দাবি জানাচ্ছেন।

ঘটনার সূত্রপাত, সংবাদমাধ্যমে দেওয়া রত্না চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকারকে ঘিরে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রত্না চট্টোপাধ্যায় ও তাঁর স্বামীকে হুমকি দিয়েছেন। সংবাদমাধ্যমে বলছেন, তাঁদের ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো হবে। চিঠিতে রত্না চট্টোপাধ্যায়কে প্রভাবশালী বিধায়ক বলে উল্লেখ করেছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী।

রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আগে অভিযোগ করলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার পুলিসের কাছে তাঁর আর্জি, রত্না চট্টোপাধ্যায়ের হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাঁর সুরক্ষা নিশ্চিত করা হোক।

2 responses to “ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুমকি দিয়েছে রত্না, পুলিশে অভিযোগ”

  1. xn88 google play says:

    Đây là phương thức liên hệ phổ biến và nhanh chóng nhất tại asia slot365. Bạn có thể dễ dàng truy cập tính năng trò chuyện trực tiếp ngay trên website hoặc ứng dụng di động của nhà cái. Nhân viên hỗ trợ khách hàng của trang web luôn sẵn sàng túc trực 24/7 để giải đáp mọi thắc mắc của bạn một cách chuyên nghiệp và tận tình.

  2. chơi bài 66b says:

    Tham gia slot365 ios là một quá trình đơn giản, nhanh chóng và bảo mật. Với giao diện được thiết kế tối ưu cho người dùng Việt Nam, việc bắt đầu trải nghiệm nhà cái đổi thưởng trở nên dễ dàng ngay cả với những người mới làm quen với thế giới giải trí trực tuyến.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *