ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পর্দা নামবে ১৪ নভেম্বর। এর মাত্র চারদিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের পর তিন টি-টোয়েন্টি আর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবেন বাবর আজমরা।

২০১৬ এশিয়া কাপের পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরেরটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অবশ্য হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ।

২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

2 responses to “বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি”

  1. 66b app says:

    Tham gia giải trí nhất định anh em không nên bỏ qua sảnh chơi cá cược thể thao. đăng ký 66b. com đưa tới cho cược thủ hàng trăm các tỷ lệ kèo siêu hấp dẫn trên khắp thế giới, tỷ lệ thưởng đa dạng. Với nhiều giải đấu lớn nhỏ được cập nhật liên tục mỗi ngày như Champions League, Euro, La Liga, Serie A, Premier League, World Cup,…

  2. 188v com says:

    66b app đã xây dựng được niềm tin lớn từ cộng đồng nhờ chú trọng vào yếu tố an toàn và minh bạch trong mọi khâu vận hành. Với quy trình kiểm soát nghiêm ngặt và công nghệ hiện đại, trải nghiệm của người chơi luôn được bảo vệ tối đa ở mọi khía cạnh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *