ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
‘নিরাপত্তাজনিত কারণে’ বাতিল হলো নিউজিল্যান্ডের পাকিস্তান সফর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রায় দেড় যুগ পর পাকিস্তানের মাটিতে পা রেখেছিল নিউজিল্যান্ড দল। সেই সফরে এসে একটি ম্যাচও না খেলে দেশে ফেরত যাচ্ছে নিউজিল্যান্ড দল। এক বিবৃতিতে নিউজিল্যান্ড দল জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে নিজেদেরকে সিরিজটি থেকে সরিয়ে নিচ্ছে ব্ল্যাকক্যাপসরা।

ঘটনার শুরু স্থানীয় সময় দুপুর ১ টা ৪০ মিনিটে। সে সময়ই সাধারণত সব খেলোয়াড়ের অনুশীলনে চলে আসার কথা। কিন্তু তখনো নিউজিল্যান্ড কিংবা পাকিস্তান দল অনুশীলনে আসেনি। এমনকি দর্শকদেরও ঢুকতে দেওয়া হয়নি স্টেডিয়ামে।

পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছিল, সফরকারী দলের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে পাকিস্তান দলের কাউকেও হোটেলে নিজেদের কক্ষ থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি। তখন ধারণা করা হচ্ছিল, করোনা শঙ্কায় সিরিজের প্রথম ম্যাচটা বুঝি বাতিল হতে চলেছে।

কিন্তু কিছুক্ষণ পর সবাইকে চমকে দিয়ে নতুন সিদ্ধান্ত আসে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে। সেখানে বলা হয়, ‘রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের প্রথমটি আজ খেলার কথা ছিল আমাদের। তবে, পাকিস্তানের জন্য নিউজিল্যান্ড সরকারের সতর্কতামূলক নির্দেশনা বেড়ে যাওয়া আর মাঠে থাকা নিউজিল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টাদের দেওয়া নির্দেশনা মেনে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ব্ল্যাকক্যাপসরা সফরটি চালিয়ে যাবে না। এখন দলটির পাকিস্তান ছাড়ার প্রস্তুতি চলছে।’

আর তাতেই বাতিল হয়ে যায় তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির এই সিরিজটি। ফলে প্রায় দেড় যুগ পর পাকিস্তান সফর করতে এসে না খেলেই ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড।

 

2 responses to “‘নিরাপত্তাজনিত কারণে’ বাতিল হলো নিউজিল্যান্ডের পাকিস্তান সফর”

  1. nổ hũ 66b says:

    slot365 đăng nhập Đăng ký tài khoản tại đây là bước đầu tiên để bạn có thể tham gia vào các trò chơi và dịch vụ cá cược trực tuyến hấp dẫn. Quy trình này vô cùng đơn giản, chỉ mất vài phút để hoàn tất. Dưới đây là hướng dẫn cụ thể để bạn có thể dễ dàng tạo tài khoản và bắt đầu trải nghiệm ngay.

  2. 888slot có lừa đảo không says:

    Một trong những yếu tố giúp đăng nhập 188v thu hút và giữ chân người chơi lâu dài chính là hệ thống chính sách khuyến mãi hấp dẫn. Những chương trình khuyến mãi không chỉ mang lại cơ hội gia tăng số dư tài khoản mà còn giúp bạn có thêm động lực tham gia nhiều trò thú vị hơn. Dưới đây là một số loại khuyến mãi tiêu biểu mà khách hàng có thể nhận được khi tham gia vào nhà cái.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *