ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ধামইরহাটে কিশোরী অপহরণের কয়েক ঘন্টার ব্যবধানে তিন আসামি সহ কিশোরী উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাদী প্রতিমা রানীর মেয়ে জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণীতে পড়ুয়া তৃপ্তি রানী বর্মন (১৪)  কে অপহরণ করা হয়েছে এই মর্মে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়।

কিশোরীর মা প্রতিমা রানী বলেন তার  মেয়ে তৃপ্তি রানী বর্মন কে রাস্তাঘাটে দেখে আসামি  খারাপ অঙ্গভঙ্গি সহ উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। গত ইং ১১/০৯/২০২১ ইং তারিখ   রাত্রি আনুমানিক ৮ ঘটিকার সময় তৃপ্তি রানী বাড়ী হইতে প্রকৃতির ডাকে বাড়ির বাহিরে আসিলে পূর্ব হইতে ওঁৎ পেতে থাকা মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের সহযোগিতায় তৃপ্তি রানী কে জাপটে ধরে টেনে হেঁছড়ে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। এ বিষয়ে তৃপ্তি রানী বর্মনের মা বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা করলে পুলিশ তৎপর হয়ে দ্রুত এ্যাকশনে যায় এবং ৩ জন আসামি কে আটক ও কিশোরী কে উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে ধামইরহাট থানার ওসি আঃ মোমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা মাঠে নেমে ভিকটিম উদ্ধার ও ৩ জন আসামি কে আটক করতে সক্ষম হই ও তদন্ত চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *