ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জয়পুরহাট র‍্যাব ক্যাম্প কর্তৃক ৭ কেজি গাঁজা সহ আটক-২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-সোমবার বেলা ২ ঘটিকায় গাইবান্ধা জেলার সদর থানাধীন তুলশীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ০৭কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প।

আটক কৃত মাদক কারবারি টুটুল চন্দ্র দাস (৫২), পিতা- মৃত হরেন্দ্র চন্দ্র দাস, সাং- তুলশীঘাট শাহপাড়া,এবং সাধন চন্দ্র দাস (৪৫),তুলশীঘাট সুইপার পাড়া, থানা- সদর, জেলা- গাইবান্ধা বলে জানাযায় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন স্থানে  মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *