জয়পুরহাটে উদ্বোধন হলো পুলিশ অক্সিজেন সেবা
দ্বিতীয় ধাপে জয়পুরহাটে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে গরীব দুঃস্থ্য ও অসহায় মানুষকে বিনা মূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন ও পুলিশের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
২৪ ঘন্টা পুলিশের এ অক্সিজেন সেবা পেতে ০১৭৩৭৫৯৯৬৬৬ নাম্বার মোবাইলে কল করলে বিনা মূল্যে দ্রুত পৌছে যাবে পুলিশের এই অক্সিজেন সেবা। পর্যায় ক্রমে এ সেবা আরও বাড়ানো হবে বলে জানান জেলা পুলিশ সুপার।
গরীব অসহায় করোনা রোগীদের মাঝে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া পিপিএম এর ব্যক্তিগত উদ্দ্যেগে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রীর মধ্যে ১২২০০ টি মাস্ক, ৯০০ বোতল স্যানিটাইজার, ৯০০ পিচ সাবান, ২৫০০০ পিচ ভিটামিন সি ট্যাবলেট, ২৫০০০ পিচ ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল, ২৫০০০ পিচ জিংক বি ট্যাবলেট দিয়ে এই সেবা চালু করা হলো।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নিজ উদ্দ্যেগে পুলিশ লাইনস্ ড্রিলশেডে অস্থায়ী ভাবে অক্সিজেন সেবা কেন্দ্র উদ্বোধন এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট নূপেন্দ্রনাথ মন্ডল পিপি, সদর থানার অফিসার ইনচার্জ কে এম আলমগীর জাহান।
উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল থানার ইনসপেক্টর সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
Leave a Reply