ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঘাঘট নদীতে বল খুঁজতে গিয়ে ২ ভাই বোনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুরে ঘাঘট নদীতে আব্দুল্লাহ (১০) ও ডুবে লিথুন (৯) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

রংপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু আজ (১৩ জুন) রবিবার  বেলা ২টার দিকে নগরীর হাজিরহাটের গঙ্গাহরি এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ গঙ্গাচড়া থানা এলাবার আরিফ মিয়ার ছেলে এবং নিহত নাজমুন্নাহার লিথুন ওই এলাকার মৃত আব্দুল লফিতের মেয়ে। আব্দুল্লাহ গঙ্গাহরি এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুপুর ২ টার দিকে বাড়ির পাশেই খেলছিল আব্দুল্লাহ্ ও লিথুন। হঠাৎ করে তাদের খেলার বল নদীতে গিয়ে পড়লে তারা ২জন বল খুঁজতে ঘাঘট নদীতে নেমে পড়ে। সেখানে পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন । এরপর নদী থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু ২ জনকে মৃত ঘোষণা করেন।

হাজির হাট থানার (ওসি, তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী জানান , আইনি প্রক্রিয়া শেষে শিশু ২টির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *