ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কালিহাতীতে করোনা ভাইরাস বৃদ্ধি, সচেতনতায় ব্যাতিক্রমী উদ্যোগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে করোনা সংক্রমণ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাতিক্রমী উদ্যোগ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পরিপালনে স্বেচ্ছা অঙ্গীকার অভিযান গ্রহন করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) সকালে কালিহাতী বাসস্ট্যান্ডে এ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি.কম, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, পৌরসভা মেয়র নুরুন্নবী সরকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *