ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আনজুমানে তালামীযে ইসলামিয়ার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস পালিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৯ এপ্রিল শহরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি এম কাওছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির খান এর পরিচালনায় বাদ জোহর শহরের পশ্চিমবাজারস্থ পুরাতন সিনিয়র মাদরাসার সামন থেকে বদর দিবসের র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। বিকেলে অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। পরে বাদ আছর শহরের পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক, মাওলানা সৈয়দ ইউনুস আলী, মাওলানা ইসহাক আহমদ, কেন্দ্রীয় তালামীযের সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, টাউন কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় তালামীয সদস্য শেখ কাদের আল হাসান,হাফিয জিল্লুর রহমান।
সম্মানিত অতিথি মৌলভীবাজার পৌর সাবেক ৮নং ওয়ার্ড কমিশনার আয়াছ আহমদ, জেলা আল ইসলাহ সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রুহুল আমিন, অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, তথ্য ও যোগাযোগ যোগাযোগ বিষয়ক সম্পাদক মাওলানা কবি সালাহ উদ্দিন ইবনে শিহাব, দেওয়ানি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন,দরগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মির্জা শামিম আহমদ, শহর তালামীযের সাবেক সভাপতি দেলওয়ার হাসান সুমন।
এছাড়াও সদর উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী কবির আহমদ তালুকদার, জেলা তালামীয সহ সভাপতি আব্দুল মোহাইমিন ফাহাদ, সহ সাংগঠনিক সম্পাদক আফছার ইবনে রহিম, প্রচার সম্পাদক শাহ শামাউন কবির, সহ প্রচার সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক, আজিজুল ইসলাম রিয়াদ,সহ অফিস সম্পাদক ফজলু হাসান, সরকারি কলেজ সভাপতি রাশেদ আহমদ, সদর উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) কাওছার আহমদ, টাউন কামিল মাদরাসা সহ সভাপতি আইনুল হাসান, শহর তালামীয সাধারণ সম্পাদক হাফিয মোজাম্মিল আহমদ, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আলী হুসাইন মিতুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

2 responses to “আনজুমানে তালামীযে ইসলামিয়ার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস পালিত”

  1. đăng nhập 188v says:

    Trong bài viết này, chúng ta sẽ khám phá chi tiết, từ các sản phẩm cá cược, chương trình khuyến mãi, đến lý do tại sao trở thành lựa chọn hàng đầu của người chơi tại Việt Nam. Chúng ta cũng sẽ tìm hiểu cách tham gia, mẹo chơi hiệu quả và các tính năng nổi bật khiến raja slot365 nổi bật trên thị trường cá cược trực tuyến.

  2. 66b uy tín says:

    Giờ hãy cùng tìm hiểu chi tiết hơn về những đặc điểm nổi bật đã giúp slot365 login link ghi điểm trong mắt cộng đồng người chơi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *