ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জয়পুরহাটে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাহিদ আখতার (জয়পুরহাট): জয়পুরহাট  সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে উজ্জলকে কালাই থানার শালগুন এলাকা থেকে  আটক করেছে পুলিশ তবে স্ত্রী মেনেকা এখনো পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা দৈনিক ডাককে জানান-রোববার ইফতারের আগ মুহুর্তে বাড়ির উঠানে চুলা থেকে ছাই উঠানোকে কেন্দ্র করে শাশুড়ি ছুফিয়া বেগম ও ছেলে উজ্জল চৌধুরীর স্ত্রী মেনেকা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে এতে মা গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এঘটনায় আজ সোমবার  দুপুরে ছুফিয়া বেগমের ভাই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *