ঈদ সামনে রেখে সর্বাত্মক লকডাউনের মধ্যে খুলে দেওয়া হয়ছে দোকান ও শপিংমল। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকলেও এরই মধ্যে দেখা গেছে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানার চিত্র খুবই নাজুক।
রোববার ভিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে সকাল ১১টার আগেই দোকানের বিক্রেতারা মলে ঢুকতে শুরু করেছেন। প্রবেশদ্বারে নিরাপত্তাকর্মীরা তাপ মাপলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতার চাপ বাড়ায় স্বাস্থ্যবিধির পরিবেশ নাজুক।
অন্যদিকে গণপরিবহন খোলার ঘোষণা ছাড়াই চলমান এ লকডাউনে প্রায় সব ধরনের গাড়ি সড়কে চলতে দেখা গেছে।
গত কয়েকদিনে পুলিশের চেকপোস্টে কড়াকড়ি দেখা গেলেও আজ দেখা গেছে তার উল্টো চিত্র। রাজধানীর কোনও কোনও সড়কে যানবাহনের অতিরিক্ত চাপও দেখা গেছে।
রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, গাবতলি, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ধানমন্ডি, মালিবাগ, মগবাজার, কাকরাইল ও পল্টন ঘুরে দেখা গেছে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট নেই। কোনও কোনও মোড়ে চেকপোস্ট থাকলেও তাতে পুলিশের উপস্থিতি নেই।
এলাকাগুলো ঘুরে দেখা যায়, মোটরসাইকেলে দু’জন আরোহন করছে এবং সিএনজিতে চারজন থেকে পাঁচজন পর্যন্ত চলাচল করছে। এমন অবস্থায় পুলিশ তাদের দেখেও অনেকটা নিশ্চুপ অবস্থায় দাঁড়িয়ে ছিল।
Leave a Reply