ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
৫৩ জন আরোহীর মাত্র কয়েক ঘন্টা বাঁচার মত অক্সিজেন আছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ জন আরোহী নিয়ে বুধবার সাগরে নিখোঁজ হওয়ার পর এর সন্ধান ও উদ্ধারের প্রয়াসে সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কিন সামরিক বাহিনী।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ অনুমান করছে নৌবাহিনীর ওই সাবমেরিনটিতে এখন যেটুকু অক্সিজেন আছে তাতে ক্রুদের জীবিত উদ্ধারের জন্য আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে।

“আমাদের হাতে মাত্র শনিবার ভোর ৩টা পর্যন্ত সময় আছে – তাই আমরা সবরকমভাবে চেষ্টা করছি” – বলেন ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র আশমাদ রিয়াদ।

কেআরআই নাঙ্গালা ৪০২ নামের এই সাবমেরিনটি বালি দ্বীপের উপকুলের নিকটবর্তী সমুদ্রে একটি মহড়ায় অংশ নিচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *