ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
যখন অর্থ কম ছিল, তখন বেশি সুখী ছিলাম: কার্ডি বি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জনপ্রিয় র‍্যাপ তারকা কার্ডি বি। থাকেন বিলাসবহুল বাড়িতে, দামী গাড়িতে চড়েন। অর্থ-সম্পদের হিসাব রাখতে নিয়োগ করেছেন কর্মচারী। কিন্তু তবুও তার মনে হয় যখন অর্থ কম ছিল তখন বেশি সুখী ছিলেন তিনি।

টুইটারে শেয়ার করা এক পোস্টে কার্ডি বি লিখেছেন, ‘আমি কেন সবসময়ে ক্ষুধার্ত?! যখন আমার কিছু ছিলনা তখন এত ক্ষুধার্তও ছিলাম না।’

বিষয়টির ব্যাখ্যা দিয়ে কার্ডি বি লিখেছেন, ‘আমার মনে হয় আমি দুই তিন বছর আগেও যখন অর্থ কম ছিল, তখন বেশি সুখী ছিলাম। আমার জীবন নিয়ে আলোচনা করার মানুষও কম ছিল। তখন মনে হতো আমার জীবনটা আমারই। এখন মনে হয়, আমার জীবনটাও আর আমার নেই। পুরো পৃথিবীটাই যেন আমাকে নিয়ন্ত্রণ করছে।’

বিশ্বব্যাপী জনপ্রিয় র‍্যাপারদের মাঝে অন্যতম কার্ডি বি। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৮১ মিলিয়নেরও বেশি। কইমই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *