ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভৈরবে গাঁজাসহ সাজেদা (৩৫) নামে মাদক ব্যবসায়ী নারী আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: ভৈরবে গাঁজাসহ সাজেদা (৩৫) নামে মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে ভৈরব শহর ফাঁড়ির পুলিশ। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে বারটার সময় ভৈরব বাজারস্থ জামে মসজিদ রোড থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া খানা এলাকার রাজাপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টু মিয়ার স্ত্রী।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্যামল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌনে বারটার সময় ভৈরব বাজারস্থ জামে মসজিদ রোড থেকে তাকে আটক করা হয়। তথ্যের ভিত্তিতে আটককৃত নারীর সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে দুটি পোটলায় চার কেজি গাঁজা উদ্ধারসহ ওই নারীকে আটক করি।

সে স্কুল ব্যাগের ভেতরে কৌশলে গাঁজা রেখে পাচার করতে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। এ ব্যপারে আটককৃত নারীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *