ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চলমান লকডাউনের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের ওপর আরেক দফায় নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশনস মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারের গাইডেন্স ও নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব দেশ এবং বাংলাদেশে থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

পৃথক এক বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করার কথা জানানো হয়েছে।

এর আগে চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার সন্ধ্যা নাগাদ লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *