সাভার প্রতিনিধি: আওয়ামীলীগ দলে মধ্যে যখন শুদ্ধি অভিযান চলছে ঠিক তখননি নব্য আওয়ামীলীগে যোগ দিচ্ছেন কিছু বিএনপির পদধরী নেতারা। তেমনি সদ্য আশুলিয়া থানা ছাত্রদল নেতা থেকে আশা ধামসোনা ইউপি যুবলীগের সদস্য ও সদ্য মৌখিক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো আবুল হোসেন ভূঁইয়া।
সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ফেসবুকে ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো আবুল হোসেন মুন্সি জেল থেকে মুক্ত পাওয়ার পর ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আশুলিয়া থানা ছাত্রদল নেতা ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের বর্তমান মৌখিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া ছবি ভাইরাল হয়। ছাত্রদলের খোলস পাল্টিয়ে আসা যুবলীগের নেতা বনে যাওয়া ধামসোনা ইউপি যুবলীগের মৌখিক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে , কেন্দ্রীয় মহিলা যুবলীগ নেত্রী মনিকা হাসান নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে মানহানি কর পোস্ট করায়, মহিলা নেত্রী মনিকা হাসান তার বিরুদ্ধে আইসিটি মামলা করে। এছাড়াও ধামসোনা ইউপি যুবলীগের মোখিক সাধারণ সম্পাদক দাবিদার আবুল হোসেন ভূঁইয়ার পদ নিয়েও রয়েছে নানা বিতর্কিত।
সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে থানা ও ইউপি যুবলীগের নেতাকর্মী আবুল হোসেন ভূঁইয়াকে অভিনন্দন জানায়, ধামসোনা ইউপি যুবলীগের মৌখিক ( ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দাবিদার আবুল হোসেন ভূঁইয়া বলেন, বর্তমান সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সাংগঠনিক ভাবে (ইনএক্টিব) তাই আমাদের থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়া আমাকে মৌখিক ভাবে সাধারণ সম্পাদক করেছেন।
এব্যাপারে, নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক আশুলিয়া থানা যুবলীগের একাধিক নেতা বলেন, নব্য আওয়ামীলীগের ভিরে হারিয়ে যাচ্ছে ত্যাগী নেতারা এসব নব্য হাইব্রিড বিএনপি থেকে আসা নেতা তৃণমূল পর্যায়ে বহুল দাপটের সাথে চষে বেড়াচ্ছে। এব্যাপারে, ধামসোনা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়ার প্রতিক্ষোপ প্রকাশ করে বলেন , সংগঠন কারো বাবদাদার সম্পত্তি না, তিনি আমার ইপিজেড স্টান্ডে ব্যবসার অধেক ভাগ চাই আমি ব্যবসার ভাগ দিতে অপারগতা জানালে, তিনি আমাকে লিখিত সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি কাগজ না দিয়ে মৌখিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ দেন।

তিনি চাইলেই সব কিছু করতে পারেন না আমি এখন ও বর্তমান ধামসোনা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক। এব্যাপারে আপনি আমাদের থানা যুবলীগের আহ্বায়ক মো কবির হোসেন সরকারের লগে কথা বললে সব জানতে পারবেন। এব্যাপারে, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম – আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়া মোবাইল ফোন একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেন নি। এ বিষয়ে, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমাদের থানা যুবলীগ থেকে ধামসোনা যুবলীগের কেন নতুন কমিটি দেওয়া হইনি, ধামসোনা ইউপি যুবলীগের সভাপতি মো. শামীম ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, যদি আমরা নতুন কমিটি দিতাম তাহলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতাম।
Leave a Reply