ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পরশুরামের বক্সমাহমুদে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে আগুনে পুড়ে গেছে ১৬ দোকান।রবিবার(১৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টায় আগুনের সূত্রপাত হয়।

বক্সমাহমুদ বাজারের জিরো পয়েন্ট থেকে মসজিদ রোডে ভয়াবহ এ অগ্নিকান্ডে মামুন মেম্বারের দোকান, রুমনের বাহার ফার্মেসি, কালুর ধান দোকান, জসিম পাটোয়ারির দোকান, রতন ডাক্তারের ফার্মেসি, ছতু মিয়ার ফার্নিচার দোকান, কাদেরের মুদি দোকান, খায়েরের মুদি দোকান, তাপসের মুদি দোকান, রাজুর মুদি দোকান, কবির সওদাগরের মুদি দোকান, আদি নারায়ন স্বর্ণ দোকান, সুনিলের মুদি দোকান, রফিকের পান দোকান, অহিদ মাষ্টারের কাপড় দোকানসহ প্রায় ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পরশুরাম ও ফুলগাজী দু’টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে যখন সব পুড় শেষ হয়ে যাচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিভাবে আগুনের সূত্রপাত হলো কিছুই বলতে পারছিনা। জানান, বক্সমাহমুদ বাজারের এক মার্কেটের মালিক আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *