ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রবীণ সাংবাদিক বকসীর মৃত্যুতে বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার শোক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্টাফ রিপোটার, ঈদগাঁও: কক্সবাজারের প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট নজরুল ইসলাম বকসীর মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ), ঈদগাঁও থানা শাখা।

বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনের সভাপতি শেফাইল উদ্দিন, সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, সহ সভাপতি শফিউল আলম আজাদ, সহ সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, নিবার্হী সদস্য মোজাম্মেল হক, মফিজুল ইসলাম মফি, কাউছার উদ্দিন শরীফ ও সাইমুম সরওয়ার কায়েম।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীন সাংবাদিক নজরুল ইসলাম বকসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *