ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সাবেক আইনমন্ত্রীর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য -এর শোক প্রকাশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ইশরাত জান্নাতুল ইভা, জবি প্রতিনিধি: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক  আইনমন্ত্রী আবদুল মতিন খসরু (৭১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ ( ১৪এপ্রিল, ২০২১,বুধবার) বিকেলে

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)-এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *