ফেনী সদরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়েছে।
“মুজিব শত বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে লালন করে পরশরাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মু: খালেদ দাইয়ান এর নেতৃত্বে এএসআই মো: রেজাউল আলম এর বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
শনিবার(২৮ আগস্ট) রাতে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে মোবাইল ফোনের প্রকৃত মালিক মোঃ নোমানকে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরিয়ে দেয়া হয়।
এসময় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মু.খালেদ দাইয়ান, এএস আই মো: রেজাউল আলমসহ থানার অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, মোঃ নোমান এর SAMSUNG GALAXY-A71 মডেলের মোবাইলটি গত ২০ মে ফেনী সদরে হারিয়ে গেলে সে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ দাইয়ান এর নেতৃত্বে এএসআই মোঃ রেজাউল আলমের প্রচেষ্টায় মোবাইলটি উদ্ধার করে পরশুরাম মডেল থানা পুলিশ।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুঃ খালেদ দাইয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply