ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ইসলামপুরে বিভিন্ন গ্রামগঞ্জে মাস্ক বিতরণ করলো ঐক্য পরিবার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের বিভিন্ন গ্রামগঞ্জে সাধারন মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির লক্ষ্য মাস্ক বিতরণ করলো ঐক্য পরিবার।

২৬ আগস্ট সকাল থেকে দিনব্যাপী ইসলামপুর  ইউনিয়নের নানা পাড়া মহল্লায় সাধারন লোকজনসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরন করে ঐক্য পরিবার টিম। এ সময় মাস্ক পেয়ে অনেকে খুশি হন। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী হিসেবে সপ্তাহব্যাপী মাস্ক বিতরন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সবাই মিলে মাস্ক পরি, করোনামুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় মাস্ক বিতরন কালে ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর ও ইম রান তাওহীন রানার নেতৃত্বে টিমে অংশ নেন শিক্ষক ছৈয়দ করিম, ছৈয়দ মোহাম্মদ তামিম ও শফিউল করিম শ্বপ্নীলসহ আরো অনেকেই।

উল্লেখ্য, মাস্ক বিতরন কার্যক্রম ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন,ঈদগাঁও বাজারসহ স্টেশনের বিভিন্ন পয়েন্টে অব্যাহত রয়েছে। এর পূর্বে অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে চাল ও ডাল বিতরন করে চমক সৃষ্টি করেছিল ঐক্য পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *