ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা মহামারিকালে সংসদের চতুর্দশ অধিবেশনেও এবার ঢুকতে পারবেন না সাংবাদিকরা। এ বিষয়ে আজ বুধবার সংসদ সচিবালয় ‘আসন্ন অধিবেশনে সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি নির্দেশনা’ শীর্ষক একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়, ‘সাম্প্রতিক করোনা মহামারিজনিত ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম “সংসদ বাংলাদেশ টেলিভিশন” এর সরাসরি সম্প্রচার হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দকে পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’ মহামারিকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তা জানিয়েছেন।

আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় বসছে সংসদের অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। এর আগে গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের বাজেট অধিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *