ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মানহানী মামলা প্রত্যাহারের দাবীতে ঈদগাঁও উপজেলায় মানব বন্ধন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম এসএফ), কেন্দ্রীয় নিবার্হী কমিটির সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও দৈনিক বাংলা দেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্বে দায়েরকৃত মানহানী মামলা প্রত্যা হারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবেই ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে মানবন্ধনসহ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

২৫ আগস্ট সকাল ১১টায় ঈদগাঁও বাসস্টেশন চত্তরে বিএমএসএফ,ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক শেফাইল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এম আবুহেনা সাগরের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, বিএমএসএফ জেলা কমিটির সহ সভাপতি মো:রেজাউল করিম,ঈদগাঁও প্রেসক্লাব সহ সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালী, সাংবাদিক ওস মান গনি ইলি ও মিজবাহ উদ্দিন।
মানববন্ধন-সমাবেশে অংশ নেন, বিএমএসএফ ঈদগাঁও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক,নাছির উদ্দিন পিন্টু, সাইমুম সর ওয়ার কায়েম,কাউছার উদ্দিন শরীফ, গিয়াস উদ্দিন, আজিজুর রহমান রাজু,ঈদগাঁও বাজার কমিটির দপ্তর সম্পাদক নাছির উদ্দিন,নুরুল হুদা,মানবাধিকারকর্মী রাশেদুল আমির চৌধুরী, ওয়ার্ড় ছাত্রলীগের সাবেক আহবায়ক জাওয়ান উদ্দিন, শ্রমিক নেতা জামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *