ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বরগুনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষনা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরগুনা সাংবাদিক ইউনিয়নের ২০২১-২২ সালের নতুন কমিটির সভাপতি পদে এ্যাডভোকেট মুজিবুল হক কিসলু এবং সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন ফসল নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ আগস্ট) বেলা এগারোটায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই নতুন কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ইমরান হোসেন টিটু। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার তরিকুল ইসলাম রতন এবং মিরাজ খন।

নতুন কমিটিতে এ্যাডভোকেট মুজিবুল হক কিসলু সভাপতি এবং আরিফ হোসেন ফসল সাধারণ সম্পাদক নির্বার্চিত হয়েছেন।

এছাড়াও নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ রফিক (প্রথম আলো) এবং সহ সভপতি পদে গোলাম কিবরিয়া (নয়া দিগন্ত),  সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম স্বপন(মাই টিভি), দপ্তর সম্পাদক পদে সোহরাব হোসেন(ভোরের দর্পন), প্রচার সম্পাদক পদে জুলহাস মিয়া (বিজয় টিভি), কার্যনির্বাহী সদস্য পদে- খাইরুল ইসলাম (মানব জমিন), গোলাম হায়দার স্বপন (দৈনিক জনতা), সাগর আকন (আমাদের অর্থনীতি), আসাদুল অন্তু (মাইটিভি দক্ষিণ), মেহেদী হাসান (বার্তা বাজার), খান নাঈম (দুর্বার টুয়েন্টিফোর), আবু হাসান (আমার সময়), কাজী রাকিব (আমাদের সময়), রাসেল হোসেন (সিএনএন বাংলা)।

সভাপতি এ্যাডভোকেট মুজিবুল হক কিসলু বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এবং যুগান্তরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন৷ এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *