ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কক্সবাজারে রোববার ৮৯ জনের করোনা শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রোববার (২২ আগষ্ট) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৫৬ জনের নমুনা টেস্ট করে ৮৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৬৭ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে আজ শনাক্ত হওয়া ৮৯ জন করোনা রোগীর মধ্যে ১৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। নতুন শনাক্ত হওয়া ৭৫ জন সকলেই কক্সবাজারের রোগী।

তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী এছাড়া সদর উপজেলায় ১৮ জন, উখিয়া উপজেলায় ১২ জন, টেকনাফ উপজেলায় ১৪ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, পেকুয়া উপজেলায় ৬জন এবং মহেশখালী উপজে ৭ রোগী রয়েছে।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *