ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সংগঠনটির মুখপাত্র ও শীর্ষস্থানীয় নেতাদের একজন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।

হেফাজতে ইসলামের কোনো শীর্ষপর্যায়ের নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *