ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রেম করে বিয়ে, ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রেম করে বিয়ে এবং অতঃপর দাম্পত্য কলহের জের ধরে এক সন্তানসহ স্ত্রী ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করেছেন যুবলীগ নেতা অমিত রাজ। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও নিজের ফেসবুকে দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল শনিবার (২১ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অমিত রাজ মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। তিনি ওই ইউনিয়নের অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার যুবলীগ নেতা অমিত রাজ বলেন, এখন থেকে আমি ও আমার পরিবার বিপদ থেকে মুক্ত। তাই দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ মুক্ত হয়েছি।

অমিত রাজ আরও জানিয়েছেন, তার দাদি তাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নিয়েছেন।

জানা গেছে, অমিত রাজ পার্শ্ববর্তী উপজেলার সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। গত চার বছর পূর্বে তারা বিয়ে করেন। তাদের সংসারে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এ দিকে প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে কিছুদিন পর থেকে কলহ শুরু হয়। ক্রমেই তা বাড়তে থাকে। তাদের সংসারে ফাটল দেখা দেওয়ায় দুই পক্ষের অভিভাবক বিপাকে পড়েন।

পারিবারিক কলহের জের ধরে গত তিন মাস আগে ওই মেয়ে বাড়ি থেকে চলে যায়। এ নিয়ে অমিত রাজ মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিছুদিন পূর্বে ওই মেয়ে বাড়ি ফিরে এসে উল্টো অমিত রাজ ও তার পরিবারের নামে টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর নারী নির্যাতনের অভিযোগ দেন। এ নিয়ে জেলা ডিবি পুলিশ তদন্ত করেন। ডিবি পুলিশ কার্যালয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়।

শনিবার ডিবি অফিসে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোক্তার হোসেন সালিশে বসেন। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে তিন লাখ টাকার বিনিময়ে ওই মেয়ে ডির্ভোস মেনে নিয়েছেন। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ডিভোর্স হয়।

যুবলীগ নেতা অমিত রাজ কোর্টের মাধ্যমে তার স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে দেয়। আর শিশুকে রাজ তার বাড়িতে নিয়ে যান।

এ দিকে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর যুবলীগ নেতা অমিত রাজ আইনিসহ পারিবারিক ঝামেলা মুক্ত হওয়ায় তার দাদি দুধ দিয়ে গোসল করিয়ে বিকেলে তাকে ঘরে তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *