ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

আজ শনিবার উপজেলার পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া ফুলু মিয়ার ভাড়া বাসায় হোটেল শ্রমিক লিটন মিয়া (২৫) এর লাশ উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় করম আলীর হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায় । সকালে হোটেলে যেতে দেরি করায় নিহতের বাসায় হোটেল মালিক করম আলী গেলে হাত বাঁধা অবস্থায় ফাঁসিতে ঝুলন্ত দেখতে পায়।

নিহত লিটন মিয়া নারায়ণগঞ্জের নুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, মাদককে কেন্দ্র করে এ ঘটনায ঘটতে পারে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান,লাশ সুরতহাল করে উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *