ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কেন্দুয়ায় মাথাবিহীন লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নেত্রকোনার কেন্দুয়ায় মাথাবিহীন লাশ উদ্ধার হয়েছে। কেন্দুয়ার গড়াডোবা খরমহরী গ্রামের পেছনের নপাই বিল থেকে মস্তকবিহীন গলিত অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। পুলিশের ধারণা এটি কোনো অজ্ঞাত নারীর লাশ।

স্থানীয়রা ওই বিলে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় এবং মাথাসহ শরীরের অর্ধেক অংশ না থাকায় লাশটি পুরুষের নাকি নারীর তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো নারীর হবে এবং বেশ কিছুদিন আগের হবে।

তিনি বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।  ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *