ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হেফাজত আমির গুরুতর অসুস্থ, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে হাসপাতালে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী গুরুতর অসুস্থ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুনগরীর সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা খাদেম মাওলানা জুনায়েদ।

তিনি জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।  বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।  পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

তার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *