ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
২১ কোটি ৪ লাখ ডোজ করোনা টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।বৈঠক শেষে বুধবার (১৮ আগস্ট) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব।

সচিব বলেন, আজ সচিব সভায় টিকার বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। সর্বশেষ পারচেজ কমিটিতে ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।  বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে সভায় জানানো হয়েছে।  এর মধ্যে তিন কোটি ১০ লাখ কিনেছি। এটা নিয়ে আর অসুবিধা হবে না। দেশের মানুষকে দুই কোটি পাঁচ লাখ টিকা দেওয়া হয়েছে। এখন এক কোটি চার লাখ হাতে আছে। ধাপে ধাপে সেগুলো দেওয়া হচ্ছে।

সভায় স্বাস্থ্যসেবা ও করোনা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা সম্পর্কিত যে বিষয়টি আলোচনা হয়েছে, তা হলো টিকা পাওয়া নিয়ে ভালোভাবে আশ্বস্ত করা।

তিনি আরও বলেন, সভায় খাদ্য সচিব প্রথমে খাদ্যের অবস্থা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।  খাদ্য এবং কৃষির সমন্বয় প্রয়োজন।  যাতে কোনোভাবেই দেশের খাদ্যের ঘাটতি না হয়।  সেটি কৃষি বিভাগ যাতে স্পষ্ট করে দেয়, চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন কতটুকু। সেক্ষেত্রে প্রয়োজন পড়লে আমদানি করবে, আর উদ্বৃত্ত থাকলে তো তা প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন জানিয়ে সচিব বলেন, এখন থেকে বসে সেটি ঠিক করে ফেলতে হবে। যেহেতু অলরেডি বোরো ধান উঠে গেছে, গত বছর তিনবার বন্যা হয়েছে। যে কারণে গতবার আমন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এখনো তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখনো পানির স্তর গতবারের চেয়ে অনেক নিচে।  সে কারণে নির্দেশনা দেওয়া হয়েছে, খাদ্য এবং কৃষি দুজনে বসে একসঙ্গে কাজ করবে।  ইরি থেকে দুই থেকে তিনটি ভ্যারাইটি আসছে, সেগুলো প্রোডাকটিভিটি হাইব্রিডের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *