ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাথরঘাটায় র‌্যাবের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ আটক ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরগুনা পাথরঘাটায় হেলাল আকন নামে এক যুবককে ১৮০ পিস ইয়াবা সহ আটক করা হয়ছে। র‌্যাব-৮ এর একটি দল পাথরঘাটা উপজেলার পূর্ব হাতেমপুর এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করে।

সোমবার (১৬ আগস্ট) বিকেল ছয়টার দিকে উপজেলার পূর্ব হাতেমপুর মধুমতি কোল্ডস্টোরেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ শহিদুল ইসলাম।

আটক হেলাল আকন উপজেলার চরদুয়ানি ইউনিয়নের সহেরাবাদ গ্রামের জালাল আকনের ছেলে। লেঃ কমান্ডার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটার পূর্ব হাতেমপুর এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। এ সংবাদের ভিত্তিতে আমরাও সেখানে অবস্থান নেই। বিকাল আনুমানিক ছয়টার দিকে সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে হেলাল কে র‌্যাব সদস্যরা ঘিরে ফেলে। সেখান থেকে হেলাল আকন কে ১৮০ পিস ইয়াবাসহ‌ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে আটক হেলাল আকনকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *