ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বরুণা গ্রামের প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন উপজেলা চেয়ারম্যান প্রেমসাগর হাজরা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের সিদ্দেক আলীর ১০ বছরের শিশু সন্তান মোরসালিন। জন্ম থেকেই প্রতিবন্ধী হাটা-চলা করতে পরেনা। একটি হুইল চেয়ার হলে কিছুটা চলাফেরা করতে পারত। কিস্তÍু হুইল চেয়ার কেনার সাধ্য নেই তার দরিদ্র পিতা সিদ্দিক আলীর।

এমন খবর জানতে পারেন শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। পরে তিনি তার পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন শিশুকে । সোমবার (১৬ আগস্ট) সকালে প্রতিবন্ধী শিশুটির পিতা সিদ্দেক আলীর হাতে চেয়ারটি হস্তান্তর করেন চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। চেয়ারটি পেয়ে শিশুর পিতা সিদ্দেক আলী চেয়ারম্যান সাগর হাজরা’র প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *