ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গলাচিপায় বিধবা, বয়স্ক ও স্বামী নিগৃহীতাদের ভাতা নিশ্চিতকরণে সভা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থবছরে বিধবা, বয়স্ক ও স্বামী নিগৃহীতা মহিলাদের শতভাগ ভাতা নিশ্চিতে জিটুপি পদ্ধতিতে পরিশোধ উপলক্ষে উপজেলা সমাজসেবার আয়োজনে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম।

এছাড়া সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *