ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্বর্ণের বার ডাকাতির ঘটনায় ডিবির ওসি ফের ৪ দিনের রিমান্ডে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীতে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আটক করে ২০টি স্বর্ণের বার ডাকাতি করার অভিযোগে দায়ের করা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেফতারকৃত ডিবি ওসি সাইফুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
গতকাল রোববার(১৫ আগষ্ট) বিকালে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন। শুনানী শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন।

এর আগে গত বুধবার গ্রেফতারকৃত ডিবি ওসি সাইফুল ইসলামকে ৪ দিন ও এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও মাসুদ রানাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান।

গত শনিবার দুপুরে ডিবির ৫ পুলিশ কর্মকর্তাকে ফের ৩ দিন করে রিমান্ড দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *