ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্ত্রীকে তারই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক যুবক!
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাত্র তিন মাসের বিয়ে করা স্ত্রীকে তারই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক যুবক।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের চকেরি থানার অন্তর্গত সানিগওয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি সুজিত নামের এক ছেলের সঙ্গে পাশের গ্রাম শ্যামনগরের মেয়ে শান্তির বিয়ে হয়। ধূমধাম করে বিয়ের পর স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন শান্তি।

বিয়ের কয়েক দিন পর বাবার বাড়িতে যান শান্তি। কিন্তু সেখান থেকে আর স্বামীর কাছে ফিরতে চাইছিলেন না শান্তি। শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে একাধিক বার বাড়ি ফিরিয়ে আনতে গেলেও রাজি হয়নি। কেন স্বামীর বাড়িতে যেতে চাইছেন না তাও বলতে চাইছিলেন না শান্তি।

অনেক চেষ্টার পর স্বামীর কাছে সব স্বীকার করেন শান্তি। জানান তার মনের মানুষের কথা। কীভাবে তার বাবা-মা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছেন তাও স্বামীকে বলেন।

শান্তি জানান, লখনৌয়ের বাসিন্দা রবি নামের একে ছেলেকে ভালোবাসেন তিনি।

স্ত্রীর মুখ থেকে এ কথা শোনার পর সুজিত সিদ্ধান্ত নেন শান্তিকে রবির সঙ্গে বিয়ে দেবেন! শ্বশুবাড়ির লোকের সঙ্গে কথা বলে তিনি রবির খোঁজ শুরু করেন। তারপর স্ত্রীর বিয়ে দেন তার প্রেমিকের সঙ্গে। jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *