ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দিনাজপুরের বীরগঞ্জে ভেঙ্গে পড়া ব্রীজ পরিদর্শনে এমপি মনোরঞ্জন শীল গোপাল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দিনাজপুরের বীরগঞ্জে ভেঙ্গে পড়া কুড়ি টাকিয়া ব্রীজটি পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

৩ আগস্ট ২০২১ মঙ্গলবার দুপুরে উপজেলার পাল্টাপুর ইউনিয়নে কুড়ি টাকিয়া বাজার এলাকায় ভেঙ্গে পড়া ব্রীজটি পরিদর্শন করেন তিনি। এ সময় এমপি গোপাল ওই এলাকার জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে ব্রীজটি নির্মানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২ আগস্ট সোমবার সকালে পাল্টাপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রীজ মোড় হতে সনকা বাজার যাওয়ার রাস্তায় অবস্থিত কুড়িটাকিয়া ব্রীজটি ভেঙ্গে পড়ে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি কমিউিনিটি মেডিকেল অফিসার সুদীপ্ত দেবশর্মা সবুজ এর নিজ বাসভবনে যান এমপি গোপাল। এসময় তার পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং শোক ধৈর্যের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *