ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রায়গঞ্জের কালিয়াবীল ব্রিজে গর্ত, বিপাকে জনসাধারণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের রায়গঞ্জের পুরাতন বগুড়া আঞ্চলিক মহাসড়কের হাটপাঙ্গাশি কালিয়াবীল ব্রিজের মাঝখানে এবং ব্রিজের পশ্চিম পার্শ্বে প্রধান সড়কে বড় ধরনের দু’টি গর্তের সৃষ্টি হয়েছে।

প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। এছাড়াও ব্রিজটি রয়েছে হুমকির মধ্যে। উপজেলার কালিয়াবীল গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। এ সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত।

জনগুরুত্বপূর্ণ এ সড়কটির হাটপঙ্গাশি কালিয়াবীল ব্রিজটি সংস্কার করা খুবই জরুরী।এমতাবস্হায় উক্ত ব্রিজটি সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলী তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *